গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫ ১২:২১ পিএম | আপডেট: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫ ১২:২৪ পিএম
গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী নিহত হয়েছেন।
আজ শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে কাশিয়ানী উপজেলার পোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে ওসি মো. জিল্লুর রহমান বলেন, বাইক ও একটি গণপরিবহনের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটেছে। নিহত তিন শিক্ষার্থী স্থানীয় বাসিন্দা।
এখনও অভিযুক্ত কাউকে আটক করা যায়নি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন
- কিশোরগঞ্জে ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত
- ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নিহত ৪, আহত ১০
- ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত পাঁচ
- ঈদের দিনে দুর্ঘটনায় সারাদেশে নিহত ২৬
- লোহাগাড়ায় মুখোমুখি বাস সংঘর্ষে নিহত ৪, আহত ১৫
- সিলেটে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৬
- পূর্বাচলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই তরুণ ছাত্রের প্রাণহানি
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালকসহ নিহত ২