দাম বাড়ল সব ধরনের জ্বালানি তেলের, আজ থেকে কার্যকর
শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০৮ পিএম | আপডেট: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০৮ পিএম
জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা বিষয়ক প্রজ্ঞাপনের আলোকে ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। এতে চলতি মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ১ টাকা বৃদ্ধি করা হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) নতুন এ মূল্য ঘোষণা করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
ঘোষণায় জানানো হয়, ডিজেল-কেরোসিনের দাম ১০৪ টাকা থেকে ১ টাকা বৃদ্ধি করে ১০৫ টাকা, অকটেনের দাম ১২৫ টাকা থেকে ১২৬ টাকা ও পেট্রোলের দাম ১২১ টাকা থেকে ১২২ টাকায় নির্ধারণ করা হয়েছে।
নতুন এ মূল্য আগামীকাল (শনিবার) থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণে প্রাইসিং ফর্মুলা করা হয়।
আরও পড়ুন
- মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ১১০ ডলার
- আজ সারাদেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- স্বর্ণের বাজারে ফের ঊর্ধ্বগতি, ২২ ক্যারেটে বাড়ল ২ হাজার ৫৮৪ টাকা
- বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম
- কমল সোনার দাম
- বিমানবন্দরে একদিনে সাড়ে ১৩ কেজি স্বর্ণ উদ্ধার
- বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম
- মূল্যস্ফীতি কমানো ও ঋণপ্রবাহ বাড়ানোর লক্ষ্যে নতুন মুদ্রানীতি ঘোষণা আজ