গাজীপুরে সবজি বোঝাই পিকআপ ভ্যান উল্টে ৩ জন নিহত
বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:১৭ পিএম | আপডেট: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:১৭ পিএম
গাজীপুরের কালীগঞ্জে সবজি বোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খালে পড়ে তিনজন নিহত হয়েছেন।
আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে জেলার কালীগঞ্জ উপজেলার আজমতপুর-ইটাখোলা আঞ্চলিক মহাসড়কের নোয়াপাড়া হরিদেবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন গণমাধ্যমকে বলেন, একটি পিকআপ ভ্যান সিলেট থেকে কাঁচামাল নিয়ে একটি পিকআপ গাজীপুরের দিকে আসছিলেন। বুধবার ভোর ৬টার দিকে কালীগঞ্জের আজমতপুর-ইটাখোলা আঞ্চলিক সড়কে পৌঁছামাত্র নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। খালে পানি থাকায় গাড়ির গ্লাস খুলতে পারেনি। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
- কিশোরগঞ্জে ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত
- ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নিহত ৪, আহত ১০
- ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত পাঁচ
- ঈদের দিনে দুর্ঘটনায় সারাদেশে নিহত ২৬
- লোহাগাড়ায় মুখোমুখি বাস সংঘর্ষে নিহত ৪, আহত ১৫
- সিলেটে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৬
- পূর্বাচলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই তরুণ ছাত্রের প্রাণহানি
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালকসহ নিহত ২