ঘন কুয়াশায় গোপালগঞ্জে ৪ যানবাহনের সংঘর্ষে নিহত ১, আহত ২০
বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫ ১১:১৫ এএম | আপডেট: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫ ১১:১৫ এএম
গোপালগঞ্জে ঘন কুয়াশায় কারণে চারটি যানবাহনের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে আরও ২০ জন।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষগাতি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ভোরে খুলনা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ঘোষগাতি এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ওই দুটি যানবাহনের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এছাড়া গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আরেকটি ট্রাকের ওই তিন যানবাহনের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে অজ্ঞাত একজন নিহত হন। আহত হন ২০ জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে ফায়ার সার্ভিস। চারটি যানবাহনের সংঘর্ষের পর ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। এতে বেশ কিছু যানবাহন আটকা পড়েছে।
দুর্ঘটনা কবলিত যানগুলো উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। নিহত ও আহতদের নাম-পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
আরও পড়ুন
- রাজশাহীতে সিএনজি-ভটভটির সংঘর্ষ, নিহত ৩
- তুরাগে গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের ১০ জন দগ্ধ
- পুরান ঢাকায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের ৩ জন দগ্ধ
- রাজধানীতে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ
- চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ : শিশুসহ ৯ জন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক
- মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
- রাজধানীর ওয়ারীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
- মৌচাক ফ্লাইওভারে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২