যশোরে অ্যাম্বুল্যান্স-ভ্যান মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৩
বুধবার, ১৯ মার্চ, ২০২৫ ১১:০৭ এএম | আপডেট: বুধবার, ১৯ মার্চ, ২০২৫ ১১:০৭ এএম
যশোর-বেনাপোল মহাসড়কে অ্যাম্বুল্যান্সের সঙ্গে ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষে নারী ও শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন।
বুধবার ভোর ৬টার দিকে ঝিকরগাছা উপজেলাধীন নবীবনগরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার (ওসি) বাবলু রহমান খান।
নিহতরা হলেন— ঝিকরগাছার গদখালী এলাকার নাজমা খাতুন (৫০), একই উপজেলার বামনালি গ্রামের হাসান ইকবাল (৩০) ও রত্না খাতুন (১২)। নিহতরা সবাই ইঞ্জিনচালিত ভ্যানের যাত্রী ছিলেন।
তিনি জানান, অ্যাম্বুল্যান্সটি যশোর থেকে বেনাপোলের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নারী, শিশুসহ তিনজন নিহত হয়েছেন।
আহত হয়েছেন আরো দুইজন। মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন
- মাওয়া থেকে ফেরার পথে গার্ডারে ধাক্কা, প্রাণ গেল সৌদি প্রবাসীর
- ফেনীতে কাভার্ডভ্যানকে বাসের ধাক্কা, নিহত ৩
- শাহজালাল বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর ৩ সদস্য নিহত
- গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
- সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে পাঁচজনের প্রাণহানি
- বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অন্য ট্রাকের ধাক্কা, নিহত ৩
- বগুড়ায় বাসচাপায় প্রাণ গেল ৬ দিনমজুরের, আহত ১৫
- পাবনায় অ্যাম্বুলেন্স-বসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২