লিটারে ১৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম
মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫ ০৪:০৫ পিএম | আপডেট: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫ ০৪:০৫ পিএম
প্রতি লিটার বোতলজাত তেলের দাম লিটারপ্রতি ১৮৯ টাকা নির্ধারণ করেছে সরকার। প্রতি লিটার সয়াবিন তেলের দাম এর আগে ছিলো ১৭৫ টাকা। একইসাথে খোলা তেল লিটার ১৬৯ টাকা ও পাম অয়েল ১৪৯ টাকা লিটার বিক্রি করতে হবে।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে তেলের দাম নিয়ে ব্রিফিংয়ে এসব বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। নতুন ঘোষণায় পাঁচ লিটার সয়াবিন তেলের বোতলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯২২ টাকা, যা আগে ছিল ৮৫২ টাকা। এসময় তিনি বলেন, সাড়ে ৫শ' কোটি টাকা রাজস্ব অব্যাহতি দিয়েছে সরকার। এছাড়া রমজানে ২ হাজার কোটি টাকা অব্যাহতি দেয়া হয়েছে।
উপদেষ্টা বলেন, দেশের রাজস্ব আয় বাড়ানো এবং আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করার জন্য এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এটা সাময়িক সিদ্ধান্ত।
তিনি আরও বলেন, বর্তমানে তেলের চাহিদা ৩০ লাখ মেট্রিক টন। এর মধ্যে ৭ লাখ মেট্রিক টন সরিষার তেল আর ৬ লাখ মেট্রিক টন রাইস ব্রান তেল দেশে উৎপাদন হয়।
শেখ বশিরউদ্দিন বলেন, এখন মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রয়েছে, সিঙ্গেল ডিজিটে আছে। তাই তেলের দাম যেটুকু বাড়ানো হয়েছে তাতে খুব একটা প্রভাব পড়বে না মানুষের জীবনে। তেলের এই দামের ফলে মাসে ৭০ টাকার মত বেশি খরচ বাড়বে। সার্বিকভাবে বাজার সহনীয় থাকায় এটাতে খুব সমস্যা হবে না।
আরও পড়ুন
- ৫ মে আসছে আরও এক লাখ টন অপরিশোধিত তেল
- বাড়ল সোনা ও রুপার দাম, আজ থেকে কার্যকর
- এক লাখ ৬৯ হাজার টন জ্বালানি নিয়ে চট্টগ্রামে বন্দরে ভিড়েছে পাঁচ জাহাজ
- আজ থেকে সারাদেশে বাড়ছে জ্বালানি সরবরাহ
- জ্বালানি তেল সরবরাহ বাড়াল সরকার
- ভারত থেকে ডিজেল পাম্পিং শুরু
- বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আর নেই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন