দেশের ২৬ জেলায় বজ্রপাতের আভাস
শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫ ১২:৩১ পিএম | আপডেট: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫ ১২:৩১ পিএম
দেশের ২৬ জেলায় বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে এসব জেলায় বজ্রপাত হতে পারে বলেও জানায় সংস্থাটি।
আজ শুক্রবার (১৮ এপ্রিল) আবহাওয়া অফিসের বজ্রপাতের সতর্কবার্তাজনিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আজ ১৮ এপ্রিল সকাল ৯টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, নারসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ভোলা, বরগুনা, নোয়াখালী, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।এদিকে গত ৩ দিন থেকে বৃষ্টিপাতে দেশে তাপমাত্রা কমেছে। এতে গরম কমেছে। আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন
- দেশের ছয় অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে ২ নম্বর সংকেত
- ২১ জেলায় চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকার পূর্বাভাস
- তীব্র গরমে স্বস্তির বার্তা দিল আবহাওয়া অফিস
- রাজশাহীতে বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড, আজ আরও বাড়ার শঙ্কা
- সিলেটসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা
- মার্চে বাড়ছে তাপমাত্রা, আবহাওয়া অধিদপ্তরের স্বাস্থ্য সতর্কবার্তা
- আবহাওয়া পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- বায়ুদূষণে বিপর্যস্ত দক্ষিণ এশিয়া: শীর্ষ তিনে লাহোর–ঢাকা–দিল্লি