দ্বিতীয় দফায় কমলো স্বর্ণের দাম
রবিবার, ১১ মে, ২০২৫ ০৯:৫৩ এএম | আপডেট: রবিবার, ১১ মে, ২০২৫ ০৯:৫৩ এএম
দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৫০ টাকা কমানো হয়েছে।
গতকাল শনিবার (১০ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। রবিবার (১১ মে) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াবে এক লাখ ৭০ হাজার ৭৬১ টাকা। আজ প্রতি ভরি সোনা এক লাখ ৭১ হাজার ৮১১ টাকায় বেচাকেনা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ৮ মে সোনার দাম কমানো হয়। যা ৯ মে থেকে কার্যকর হয়।
আরও পড়ুন
- দেশে স্বর্ণের দামে ফের পতন
- মধ্যপ্রাচ্যে উত্তেজনায় জ্বালানি তেলের দাম দুই বছরের সর্বোচ্চে
- দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলার
- নিম্নমুখী স্বর্ণের বাজার
- বিশ্ববাজারে ফের কমল সোনার দাম
- কমল তেলের দাম
- রাত ৮টার মধ্যে বন্ধ হবে শপিংমল-মার্কেট, বিলবোর্ড বন্ধ সন্ধ্যা ৭টায়
- হরমুজ প্রণালি জটিলতায় বাড়ছে তেলের দাম