কক্সবাজারে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩
সোমবার, ১৬ জুন, ২০২৫ ১১:১৪ এএম | আপডেট: সোমবার, ১৬ জুন, ২০২৫ ১২:৪৫ পিএম
কক্সবাজার রামুতে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১০ জন।
আজ সোমবার (১৬ জুন) সকাল ৯টার দিকে রামু রশিদ নগর ইউনিয়নের জেটিরঘাটা রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান।
নিহতরা হলেন, কক্সবাজার সদরের পিএমখালী এলাকার বাসিন্দা হাবিব উল্লাহ (৫৫), তার ৯ বছরের শিশু রিয়াদ, রামু এলাকার বাসিন্দা রিমঝিম বড়ুয়া।
প্রত্যক্ষদর্শী কুদ্দুস জানান, কক্সবাজার শহর থেকে ছেড়ে আসা পূরবী বাস ও বিপরীত থেকে আসা কার্ভারভ্যানের সঙ্গে সংঘর্ষে বাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। আহতদের বাস কেটে উদ্ধার করা হয়েছে।
ওসি তৈয়বুর গণমাধ্যমকে জানান, নিহতদের মধ্যে একজন শিশু, একজন নারী ও একজন পুরুষ রয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
আরও পড়ুন
- কিশোরগঞ্জে ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত
- ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নিহত ৪, আহত ১০
- ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত পাঁচ
- ঈদের দিনে দুর্ঘটনায় সারাদেশে নিহত ২৬
- লোহাগাড়ায় মুখোমুখি বাস সংঘর্ষে নিহত ৪, আহত ১৫
- সিলেটে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৬
- পূর্বাচলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই তরুণ ছাত্রের প্রাণহানি
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালকসহ নিহত ২