ইসরায়েলি বোমা হামলায় ফিলিস্তিনি ফুটবলারের মৃত্যু
শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ ০৩:৪৫ পিএম | আপডেট: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ ০৩:৪৫ পিএম
ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের শিকার হলেন আরও এক ফুটবলার। মুহান্নাদ আল-লেলে নামের এই ফুটবলারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন।
জানা গেছে, গাজা উপত্যকায় ইসরায়েলের বোমা হামলায় নিজের বাড়িতে মারাত্মক আহত হয়ে পড়ে মারা যান খাদামাত আল-মাগাজি ক্লুমের খেলোয়াড় মুহান্নাদ আল-লেলি।
ফেডারেশনের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘গত সোমবার একটি ড্রোন মুহান্নাদের বাসার তৃতীয় তলায় আঘাত হানে। এ আঘাতে তার (মুহান্নাদ) মাথায় মারাত্মকভাবে রক্তক্ষরণ হয় এবং মঙ্গলবার সকালে তিনি মারা যান।’
ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনি ক্রীড়াঙ্গনের শহীদের সংখ্যা বেড়ে ৫৮৫ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে রয়েছেন ২৬৫ জন ফুটবলার।
আরও পড়ুন
- ইরান ইস্যু শেষ হলে কিউবার পালা: ট্রাম্প
- আইআরজিসির নতুন প্রধান আহমদ বাহিদি, যুদ্ধের মধ্যেই বড় দায়িত্ব
- নেপালে জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ চলছে
- ইরানের আকাশসীমা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে : দাবি হোয়াইট হাউসের
- ইরানে ঢুকছে কুর্দি যোদ্ধারা, স্থল অভিযান শুরু
- ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে হত্যার ইঙ্গিত ট্রাম্পের
- দুবাইয়ে মার্কিন দূতাবাসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানের বিরুদ্ধে ভালো অবস্থানে যুক্তরাষ্ট্র: ট্রাম্প