1. »
  2. আন্তর্জাতিক

ইরানের আকাশসীমা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে : দাবি হোয়াইট হাউসের

বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬ ০১:৪৭ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬ ০১:৪৭ পিএম

ইরানের আকাশসীমা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে : দাবি হোয়াইট হাউসের

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র–এর অতর্কিত হামলা বৃহস্পতিবার (৫ মার্চ) পর্যন্ত ষষ্ঠ দিনে পৌঁছেছে। যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ তেহরানের বহু শীর্ষ কর্মকর্তা ও কমান্ডার নিহত হয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা–এর লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।

বুধবার (৪ মার্চ) হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের ২০টির বেশি জাহাজ ডুবিয়েছে এবং ৪৯ জন ইরানি শীর্ষ কর্মকর্তাকে হত্যা করেছে। তিনি আরও জানিয়েছেন, দেশটিতে দুই হাজারের বেশি স্থাপনায় হামলা চালানো হয়েছে।

ক্যারোলিন লেভিট বলেন, যুক্তরাষ্ট্র তাদের অভিযান চালিয়ে ইরানের পুরো আকাশসীমা নিয়ন্ত্রণের দিকে এগোচ্ছে। হোয়াইট হাউজ জানিয়েছে, ইরানি শাসনব্যবস্থা এখন চূর্ণবিচূর্ণ অবস্থায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “আমরা যুদ্ধক্ষেত্রে অনেক ভালো অবস্থানে রয়েছি।”

এদিকে সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে লড়াইয়ে যুক্ত হয়েছে মার্কিন সমর্থিত কুর্দি যোদ্ধারা। তারা ইতোমধ্যে ইরানের সীমান্ত অতিক্রম করেছে এবং দেশটির বাহিনীর বিরুদ্ধে স্থল অভিযান শুরু করেছে। এই তথ্য মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা নিশ্চিত করেছেন।