মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা
শুক্রবার, ১২ জুন, ২০২৬ ০২:২২ পিএম | আপডেট: শুক্রবার, ১২ জুন, ২০২৬ ০২:২২ পিএম
মেক্সিকোর ভেরাক্রুজ অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় এক সাংবাদিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুন) ভোরে এ ঘটনা ঘটে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
নিহত সাংবাদিক লুইস অ্যাঞ্জেল লোপেজ ভালদেজ পুলিশ ও আদালত সংক্রান্ত সংবাদ কভার করতেন। তিনি পোজা রিকা শহরের কোলোনিয়া কাজোনেস এলাকায় হামলার শিকার হন।
আনাদোলু এজেন্সির খবরে জানা গেছে, নিহত সাংবাদিকের কর্মস্থল ভ্যানগার্ডিয়া ডি ভেরাক্রুজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার সকালে পোজা রিকার মধ্য দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় সশস্ত্র ব্যক্তিরা লোপেজ ভ্যালদেজের পথরোধ করে এবং গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পত্রিকা কর্তৃপক্ষ এ হত্যাকাণ্ডের বিচার দাবি করে বলেছে, এই অপরাধ কোনোভাবেই শাস্তিহীন থাকা উচিত নয়।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং হামলাকারীদের শনাক্তে কাজ চলছে।
সাংবাদিকদের জন্য মেক্সিকোর সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোর একটি হিসেবে পরিচিত ভেরাক্রুজে অতীতেও বহু গণমাধ্যমকর্মী হামলার শিকার হয়েছেন। রিপোর্টার্স উইদাউট বর্ডারসের তথ্য অনুযায়ী, ২০০০ সালের পর থেকে মেক্সিকোতে ১৫০ জনের বেশি সাংবাদিক নিহত এবং আরও ২৮ জন নিখোঁজ রয়েছেন। এ কারণে দেশটিকে সাংবাদিকতার জন্য বিশ্বের অন্যতম প্রাণঘাতী দেশ হিসেবে বিবেচনা করা হয়।
আরও পড়ুন
- কঙ্গোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৯, বেশিরভাগই শিক্ষার্থী
- হরমুজে মার্কিন জাহাজ ও তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা
- মৃত ভেবে শোক, ১০ দিন পর নেপালের ধ্বংসস্তূপে জীবিত মিলল বৃদ্ধা
- হরমুজে জলযান প্রবেশে ইরানের নিষেধাজ্ঞা, দ্বিগুণ হচ্ছে পেট্রোলের দাম
- কেপ ভার্দে পাহাড়ি সড়ক থেকে বাস খাদে পড়ে নিহত ২৫
- মিয়ামি বিমানবন্দরে বিমান দুর্ঘটনা, নিহত ৫
- ‘আমি কাতারে বোমা মেরেছি’ : নেতানিয়াহু
- হোটেল বন্ধ, কলকাতায় ফুটপাতে রাত কাটাচ্ছেন চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিরা