সংখ্যাগরিষ্ঠতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু জোট, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ১০:২৪ এএম | আপডেট: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ১০:২৪ এএম
ইসরায়েলের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা হারানোর শঙ্কায় রয়েছে। তবে বিরোধী শিবিরও এককভাবে সরকার গঠনের মতো আসন পাচ্ছে না। ফলে দেশটিতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) নির্বাচনের পর প্রকাশিত বুথফেরত জরিপে দেখা যায়, নেতানিয়াহুর জোট ৫০টি এবং ইহুদি নেতৃত্বাধীন বিরোধী জোট ৫২টি আসন পেতে পারে। তবে চ্যানেল ১২-এর হালনাগাদ জরিপে নেতানিয়াহুর জোটের সম্ভাব্য আসন বেড়ে ৫২টি হয়েছে। ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনে প্রয়োজন ৬১টি আসন।
এদিকে, আরব নেতৃত্বাধীন জয়েন্ট লিস্ট ও রা'আম দল দুটি মিলিয়ে ১৮ থেকে ১৯টি আসন পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে সরকার গঠনের সমীকরণে দল দুটির ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
নেতানিয়াহুর লিকুদ পার্টি ২৪ থেকে ২৫টি আসন পেয়ে পার্লামেন্টের বৃহত্তম দল হতে পারে। অন্যদিকে, বিরোধী নেতা গাদি আইজেনকটের ইয়াশার পার্টি পেতে পারে ২১ থেকে ২৩টি আসন।
তবে আরব দলগুলোর সমর্থন নেওয়া নিয়ে বিরোধী শিবিরের মধ্যে মতপার্থক্য রয়েছে। কোনো পক্ষই সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে না পারলে দেশটিতে আবারও নির্বাচনের পরিস্থিতি তৈরি হতে পারে।
বুথফেরত জরিপ চূড়ান্ত ফল নয়। তাই আনুষ্ঠানিক ফল প্রকাশের আগে ইসরায়েলের পরবর্তী সরকার কারা গঠন করবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
আরও পড়ুন
- বাংলাদেশকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র হিসেবে দেখছে জাপান: তাকাইচি
- ভারতে এলোপাথাড়ি গুলিবর্ষণে নিহত ৫
- হরমুজ প্রণালিতে কুয়েতি তেলবাহী ট্যাংকারে হামলা
- সৌদিতে আরামকোর তেল স্থাপনায় ড্রোন হামলা, নিহত ২
- মোদির বাসভবনের কাছে ঐতিহাসিক মসজিদ উচ্ছেদের নোটিশ
- ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা-লুটপাট, সেনা মোতায়েন
- ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫০, আহত দুই শতাধিক
- সৌদি আরবে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২