মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জবাবে ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র
বুধবার, ১০ জুন, ২০২৬ ১০:৩৫ এএম | আপডেট: বুধবার, ১০ জুন, ২০২৬ ১০:৩৫ এএম
হরমুজ প্রণালিতে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার অভিযোগে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র।
বিবিসি জানিয়েছে, গতকাল মঙ্গলবার স্থানীয় সময় বিকেল পাঁচটায় (বাংলাদেশ সময় রাত তিনটায়) এই হামলা শুরু হয় বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম।
এক বিবৃতিতে সেন্টকম জানায়, এই অভিযানটি ইরানের চালানো অন্যায্য আগ্রাসনের বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে পরিচালিত হয়েছে। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির উপকূলজুড়ে বিস্ফোরণের খবর পাওয়া গেছে বলেও সংস্থাটি জানিয়েছে।
ভূপাতিত হেলিকপ্টারের দুই ক্রু সদস্যকে একটি আমেরিকান সি-ড্রোনের মাধ্যমে উদ্ধার করা হয়েছে। এটিই প্রথমবারের মতো মার্কিন সামরিক বাহিনী আনুষ্ঠানিকভাবে স্বীকার করল যে, এ ধরনের অভিযানে সি-ড্রোন ব্যবহার করা হয়েছে।
সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, দুই পাইলটই নিরাপদ এবং অক্ষত রয়েছেন। তবে এই হামলার জবাব দেওয়া যুক্তরাষ্ট্রের জন্য অপরিহার্য ছিল বলে মন্তব্য করেন তিনি। মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন, ড্রোন ব্যবহার করে এই হামলা চালিয়েছে ইরান।
আরও পড়ুন
- দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলি, নিহত ১২
- ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা
- ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে ইরানে ফের ইসরায়েলের হামলা
- ইরানে হামলা সীমিত করতে মার্কিন পরিষদে প্রস্তাব পাস
- যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করল ইরান
- চুক্তি না হলে ইরানে ফের হামলার হুঁশিয়ারি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
- ছয় বাংলাদেশী শান্তিরক্ষী পাচ্ছেন জাতিসঙ্ঘের মরণোত্তর পদক
- যুদ্ধে অংশগ্রহণকে 'ভুল সিদ্ধান্ত' বলে অভিহিত করেছেন ট্রাম্প