দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলি, নিহত ১২
বুধবার, ১০ জুন, ২০২৬ ০১:৫০ পিএম | আপডেট: বুধবার, ১০ জুন, ২০২৬ ০১:৫০ পিএম
দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর ভয়াবহ গণগুলিবর্ষণের ঘটনায় অন্তত ১২ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার গভীর রাতে শহরের ক্লিভল্যান্ড এলাকার একটি বস্তিতে এই হামলা চালানো হয়।
পুলিশের বিবৃতি অনুযায়ী, একটি সাদা টয়োটা কোয়ান্টাম গাড়িতে করে ১০ জনেরও বেশি সন্দেহভাজন ব্যক্তি একটি পেট্রল স্টেশনের কাছে আসে। এরপর তারা বস্তির দুটি প্রবেশপথ দিয়ে ভেতরে ঢুকে বাসিন্দাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। হামলা শেষে একই গাড়িতে করে পালিয়ে যায় হামলাকারীরা।
স্থানীয় সময় রাত ১১টা ১০ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ কর্মকর্তারা। আহতদের জন্য জরুরি চিকিৎসাসেবাও পাঠানো হয়।
ঘটনাস্থলেই আটজন পুরুষ ও তিনজন নারী নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন পুরুষ মারা যান। গুলিবিদ্ধ অন্তত নয়জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার উদ্দেশ্য এখনো অজানা এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিশ্বে হত্যাকাণ্ডের উচ্চহারের দেশগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকা অন্যতম। দেশটিতে গড়ে প্রতিদিন প্রায় ৬০ জন মানুষ নিহত হন। বস্তি এলাকাগুলোতে গ্যাং সহিংসতা ও ব্যক্তিগত বিরোধের জেরে গোলাগুলির ঘটনা নিয়মিত ঘটে। এর আগে গত বছর জোহানেসবার্গের একটি ট্যাভার্নে গণগুলিবর্ষণে নয়জন নিহত হয়েছিল। দেশটিতে প্রায় ৩০ লাখ বৈধ আগ্নেয়াস্ত্রের পাশাপাশি সমসংখ্যক অবৈধ অস্ত্রও রয়েছে বলে ধারণা করা হয়।
আরও পড়ুন
- কঙ্গোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৯, বেশিরভাগই শিক্ষার্থী
- হরমুজে মার্কিন জাহাজ ও তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা
- মৃত ভেবে শোক, ১০ দিন পর নেপালের ধ্বংসস্তূপে জীবিত মিলল বৃদ্ধা
- হরমুজে জলযান প্রবেশে ইরানের নিষেধাজ্ঞা, দ্বিগুণ হচ্ছে পেট্রোলের দাম
- কেপ ভার্দে পাহাড়ি সড়ক থেকে বাস খাদে পড়ে নিহত ২৫
- মিয়ামি বিমানবন্দরে বিমান দুর্ঘটনা, নিহত ৫
- ‘আমি কাতারে বোমা মেরেছি’ : নেতানিয়াহু
- হোটেল বন্ধ, কলকাতায় ফুটপাতে রাত কাটাচ্ছেন চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিরা