'বাঁচতে চাইলে এই অঞ্চল ছেড়ে যাও', মার্কিন হামলার পর ইরানের কঠোর হুঁশিয়ারি
বুধবার, ১০ জুন, ২০২৬ ০২:৩৯ পিএম | আপডেট: বুধবার, ১০ জুন, ২০২৬ ০২:৩৯ পিএম
দক্ষিণ ইরানে মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে কোনো হামলা বা হুমকি জবাবহীন থাকবে না।
বুধবার ভোরে সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, যুদ্ধক্ষেত্রে পরাজয়ের পরও যুক্তরাষ্ট্র ইরানের দৃঢ়তা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরও বলেন, ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী কোনো হামলা বা হুমকির জবাব না দিয়ে থাকবে না। যুক্তরাষ্ট্রকে সরাসরি উদ্দেশ করে তিনি বলেন, নিরাপদ থাকতে চাইলে এই অঞ্চল ছেড়ে যেতে হবে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানায়, দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের কেশম দ্বীপ, জাস্ক ও সিরিক এলাকায় মার্কিন হামলা হয়েছে। হামলার আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, ওমান উপকূলের কাছে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর তারা এই অভিযান শুরু করে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, হরমুজ প্রণালির কাছে হেলিকপ্টারটি ইরান ভূপাতিত করেছে এবং এ ঘটনার জবাব দেওয়া অবশ্যই প্রয়োজন। তবে ইরানের সরকারি কর্মকর্তা ও সামরিক বাহিনী এ ঘটনায় নিজেদের সম্পৃক্ততার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে।
মার্কিন হামলার আগেও আরাগচি সতর্ক করে বলেছিলেন, ইরানের আকাশসীমা, স্থলসীমা ও জলসীমা লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে সশস্ত্র বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। শত্রুভাবাপন্ন সামরিক উপস্থিতির জন্য এই অঞ্চল কখনোই অনুকূল পরিবেশ হবে না বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন
- দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলি, নিহত ১২
- মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জবাবে ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র
- ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা
- ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে ইরানে ফের ইসরায়েলের হামলা
- ইরানে হামলা সীমিত করতে মার্কিন পরিষদে প্রস্তাব পাস
- যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করল ইরান
- চুক্তি না হলে ইরানে ফের হামলার হুঁশিয়ারি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
- ছয় বাংলাদেশী শান্তিরক্ষী পাচ্ছেন জাতিসঙ্ঘের মরণোত্তর পদক