ইরান ইস্যু শেষ হলে কিউবার পালা: ট্রাম্প
শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ১০:৪৬ এএম | আপডেট: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ১০:৪৬ এএম
ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই কিউবা নিয়ে নতুন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান ইস্যু শেষ হলে কিউবার বিষয়টি হবে ‘শুধু সময়ের ব্যাপার’।
দেশটির নির্বাসিত জনগণ এখন ‘কিউবায় ফিরে যাবে’ উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আশা করি স্থায়ীভাবে থাকার জন্য নয়... আমরা বিষয়টাকে এতটাও সুন্দর করতে চাই না যে, আপনারা সেখানেই থেকে যান। তবে কিছু মানুষ হয়তো থাকতে চাইবে। তারা কিউবাকে অনেক ভালোবাসে।’
ট্রাম্পের এই মন্তব্য যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ভবিষ্যৎ নীতির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। বিশেষ করে ইরানকে ঘিরে উত্তেজনা অব্যাহত থাকার সময় কিউবা প্রসঙ্গ তোলায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
যুক্তরাষ্ট্র ও কিউবার সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। বিভিন্ন সময় ওয়াশিংটন হাভানার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপ প্রয়োগ করেছে।
বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য ইরান ইস্যুর পাশাপাশি লাতিন আমেরিকার দেশ কিউবাকে ঘিরেও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কঠোর অবস্থানের ইঙ্গিত দিচ্ছে।
উল্লেখ্য, ১৯৬০-এর দশক থেকে যুক্তরাষ্ট্র কিউবার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে, বিশেষ করে ফিদেল কাস্ত্রোর বিপ্লবের পর। এতে বাণিজ্য, ভ্রমণ ও আর্থিক লেনদেন সীমিত।
বারাক ওবামার সময় সম্পর্ক কিছুটা শিথিল হলেও পরে ২০১৭-২০২১- ট্রাম্পের প্রথম মেয়াদে ওবামার সময়কালীন উষ্ণতা কমিয়ে নিষেধাজ্ঞা কঠোর করেন, কিউবার কমিউনিস্ট সরকারকে "অন্যায়" বলে আখ্যা দেন। পরে বাইডেন আমলে কিছু শিথিলতা এলেও, সম্পূর্ণ স্বাভাবিকীকরণ হয়নি। কিউবায় অর্থনৈতিক সংকট চলছে।
সূত্র: আল-জাজিরা
আরও পড়ুন
- মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা
- আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম
- ভারতীয় তেলবাহী জাহাজে মার্কিন হামলায় ৩ নাবিক নিহত
- 'বাঁচতে চাইলে এই অঞ্চল ছেড়ে যাও', মার্কিন হামলার পর ইরানের কঠোর হুঁশিয়ারি
- দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলি, নিহত ১২
- মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জবাবে ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র
- ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা
- ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে ইরানে ফের ইসরায়েলের হামলা