রাজধানীতে কাভার্ডভ্যানের চাপায় নারীসহ ২ পরিচ্ছন্নকর্মী নিহত
রবিবার, ৬ জুলাই, ২০২৫ ১২:১৩ পিএম | আপডেট: রবিবার, ৬ জুলাই, ২০২৫ ১২:১৩ পিএম
রাজধানীর খিলক্ষেতে কাভার্ডভ্যানের চাপায় ঢাকা সিটি কর্পোরেশনের দুই পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন।
আজ রবিবার (৬ জুলাই) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বনরূপার অদূরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আশরাফ আলী (৬০) ও নেহার বেগম (৪০)। নিহত আশরাফ আলীর গ্রামের বাড়ি শেরপুরে ও নেহার বেগমের বাড়ি নওগাঁয়।
বিষয়টি নিশ্চিত করে খিলক্ষেত থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রুহুল আমিন বলেন, রবিবার ভোর পৌনে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাভার্ডভ্যানচাপায় এক নারীসহ সিটি কর্পোরেশনের দুই পরিচ্ছন্নতা কর্মী ঘটনাস্থলে নিহত হন।
এ ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দসহ চালক আবুল কাশেমকে আটক করা হয়েছে। নিহতদেরকে উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে বলেও জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।
আরও পড়ুন
- কিশোরগঞ্জে ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত
- ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নিহত ৪, আহত ১০
- ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত পাঁচ
- ঈদের দিনে দুর্ঘটনায় সারাদেশে নিহত ২৬
- লোহাগাড়ায় মুখোমুখি বাস সংঘর্ষে নিহত ৪, আহত ১৫
- সিলেটে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৬
- পূর্বাচলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই তরুণ ছাত্রের প্রাণহানি
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালকসহ নিহত ২