দেশের রিজার্ভ বেড়ে এখন ৩১.৩৯ বিলিয়ন ডলার
বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৫১ এএম | আপডেট: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৫১ এএম
দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরো বেড়েছে। এটি এখন ৩১ দশমিক ৩৯ বিলিয়ন ডলার।
গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ২ সেপ্টেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ৩৯ বিলিয়ন ডলার।
আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৬ দশমিক ৪০ বিলিয়ন মার্কিন ডলার।
এর আগে গত ২৮ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩১ দশমিক ৩৩ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৬ দশমিক ৩১ বিলিয়ন মার্কিন ডলার।
উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।
আরও পড়ুন
- যুদ্ধের প্রভাবে ৮৫ দেশে জ্বালানির দাম বৃদ্ধি, তালিকায় নেই বাংলাদেশ
- টানা দ্বিতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম
- দেশের বাজারে কমল সোনার দাম
- কমল সোনা ও রুপার দাম
- একীভূত ৫ ব্যাংকের কার্যক্রম অব্যাহত থাকবে : গভর্নর
- মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে বৃদ্ধি
- বিশ্ববাজারের প্রভাবে দেশে স্বর্ণের দাম বৃদ্ধি
- জ্বালানি তেলের দাম মার্চ মাসেও অপরিবর্তিত