রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে বঙ্গভবনে সিইসি
বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ ০২:০০ পিএম | আপডেট: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ ০২:০০ পিএম
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি জানাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।
আজ বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে বঙ্গভবনের উদ্দেশ্যে নির্বাচন ভবন ছেড়ে যায় কমিশনের গাড়ি বহর। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে সম্পূর্ণ কমিশন রয়েছে এ বহরে।
৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর নিয়োগ পাওয়ার বছর খানেকের মধ্যে কোনো অভিজ্ঞতা ছাড়াই বড় ভোট আয়োজন করতে যাচ্ছে নাসির কমিশন, যার আদ্যোপান্ত তুলে ধরবেন রাষ্ট্রপতির কাছে।
এরপর জাতীয় উদ্দেশ্য দেওয়া ভাষণে তফসিল ঘোষণা করতে পারেন সিইসি। এ ক্ষেত্রে আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে হতে পারে নির্বাচন।
আরও পড়ুন
- রাজধানীর যানজট নিরসনে বিশেষজ্ঞদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক
- মধ্যপ্রাচ্য উত্তেজনায় শাহ আমানত বিমানবন্দরে ২৫ ফ্লাইট বাতিল
- প্রবাসীদের নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রীর উদ্বেগ, দিলেন জরুরি নির্দেশনা
- হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী
- ভূমিকম্প মোকাবেলায় সরকারের নতুন উদ্যোগ, দ্রুত কার্যকরের নির্দেশ
- ঠাকুরগাঁও মেডিকেল কলেজের সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল
- ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
- একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান