নির্বাচন বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই : প্রেস সচিব
শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫ ০২:০৪ পিএম | আপডেট: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫ ০২:০৪ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার মতো পৃথিবীর কোনো শক্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।
আজ শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরিফ জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছে। স্বৈরাচারের ১৫ বছরে মানুষ কোনো ভালো নির্বাচন পায়নি, তাই সবাই ভালো একটা নির্বাচন চায়। যারা আইনশৃঙ্খলা অবনতি করার চেষ্টা করবে কিংবা আইন হাতে তুলে নেবে, তাদের কঠোর হাতে দমন করা হবে। যারা অনৈতিক দাবি নিয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, যারা পতিত সৈরাচারের পার্টি, তারা নিজেরাই নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। পলিটিক্যাল পার্টি হলে আন্দোলন করবে শান্তিপূর্ণভাবে। কিন্তু তারা তা না করে রাইফেল-পিস্তল নিয়ে বাচ্চা ছেলেদের খুন করেছে। তারা ভেবেছিল অনেক মানুষকে হত্যা করলে আরও ১৫ বছর সবাই চুপ থাকবে। এখন তারা নিজেরাই নিজেদের আউট করে দিয়েছে।
প্রেস সচিব আরও বলেন, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে আছে। পাশাপাশি তিনি নির্বাচনে অপপ্রচার বা সহিংসতার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
আরও পড়ুন
- রাজধানীর যানজট নিরসনে বিশেষজ্ঞদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক
- মধ্যপ্রাচ্য উত্তেজনায় শাহ আমানত বিমানবন্দরে ২৫ ফ্লাইট বাতিল
- প্রবাসীদের নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রীর উদ্বেগ, দিলেন জরুরি নির্দেশনা
- হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী
- ভূমিকম্প মোকাবেলায় সরকারের নতুন উদ্যোগ, দ্রুত কার্যকরের নির্দেশ
- ঠাকুরগাঁও মেডিকেল কলেজের সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল
- ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
- একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান