ফের বাড়ল সোনার দাম, আজ থেকে কার্যকর
সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬ ১০:৪৭ এএম | আপডেট: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬ ১০:৪৭ এএম
দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম। এবার ভরিতে দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা। নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা।
নতুন দাম আজ সোমবার (৫ জানুয়ারি) থেকে কার্যকর হবে।
এর আগে রবিবার (৪ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।
সোনার নতুন দাম—
২২ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা
২১ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা
১৮ ক্যারেট : প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ৫৮ টাকা
সনাতন পদ্ধতি : প্রতি ভরি ১ লাখ ৫৩ হাজার ৩২৩ টাকা
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।
এদিকে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের রুপার ভরি ৫ হাজার ৫৪০ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি ৫ হাজার ৩০৭ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি ৪ হাজার ৫৪৯ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন
- হরমুজ প্রণালি বন্ধের ঘোষণায় বাড়ল তেলের দাম
- বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- আন্তর্জাতিক বাজারে কমল সোনার দাম কমল
- বাড়ল বিদ্যুতের দাম
- দেশের রিজার্ভ বেড়ে ৩৪.৭৭ বিলিয়ন ডলার
- বাড়ল পেট্রোল-অকটেন-কেরোসিনের দাম, আজ থেকে কার্যকর
- যুদ্ধবিরতির আশায় কমল তেলের দাম, তবে চুক্তি অনিশ্চিত