বছরের প্রথম ২৮ দিনে রেমিটেন্স এলো ৪৮ হাজার কোটি টাকা
শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬ ১১:৩২ এএম | আপডেট: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬ ১১:৩২ এএম
চলতি বছরের প্রথম ২৮ দিনে ৩৬ হাজার ৪৮ কোটি টাকা পাঠিয়েছেন প্রবাসীরা। এ হিসেবে দেশে গড়ে প্রতিদিন রেমিট্যান্স এসেছে এক হাজার ২৮৭ কোটি টাকার বেশি। বাংলাদেশ ব্যাংক থেকে এসব তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন শুক্রবার (৩০ জানুয়ারি) গণমাধ্যমকে জানিয়েছেন, চলতি জানুয়ারির প্রথম ২৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৯৪ কোটি ৩০ লাখ বা ২ দশমিক ৯৪ বিলিয়ন মার্কিন ডলার।
অর্থাৎ, রেমিট্যান্সের পরিমাণ টাকায় ৩৬ হাজার ৪৮ কোটির বেশি (আজকের ডলার মূল্য ১২২.৪৯ টাকা হিসেবে)।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরও জানান, ২০২৫ সালে একই সময়ে এসেছিল ১৯৫ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ।
তিনি আরও জানান, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ৯২০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স।
অর্থাৎ, এ হিসেবে বছর ব্যবধানে বেড়েছে ২২ দশমিক ১০ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, গত ডিসেম্বরে দেশে এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার, যা চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের যে কোনো মাসের মধ্যে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।
এছাড়াও গত নভেম্বরে দেশে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স। গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।
আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।
গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
আরও পড়ুন
- বিকাশ–নগদ–রকেটে লেনদেন সীমিত করছে সরকার
- কমলো সব ধরনের জ্বালানি তেলের দাম
- ফের বাড়ল স্বর্ণের দাম, রুপা অপরিবর্তিত
- এবার কমলো স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর
- স্বর্ণের দামে অনন্য মাইলফলক, ভরিতে বেড়েছে ৭ হাজার ৩৪৮ টাকা
- বিশ্ব বাজারে স্বর্ণের দাম ইতিহাসে সর্বোচ্চ
- সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি ঋণ নিচ্ছে সরকার
- এলপিজি–সংকটে বন্ধ হচ্ছে অটোগ্যাস স্টেশন : মালিক সমিতি