সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু হুজাইফার মৃত্যু
শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:৪৪ এএম | আপডেট: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:৪৪ এএম
মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত টেকনাফের শিশু হুজাইফা সুলতানা আফনানের মৃত্যু হয়েছে।
আজ সকাল ৯টা ৫০ মিনিটে রাজধানীর জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হুজাইফা সুলতানা আফনানের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার মামা মাহফুজুর রহমান।
গত ১১ জানুয়ারি সকালে বাংলাদেশ সীমান্তসংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে আহত হয় হুজাইফা। ঘটনার পর তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার আরও অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে, মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে। জান্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। বিশেষ করে মংডু টাউনশিপের আশপাশে বিমান হামলা, ড্রোন হামলা, মর্টার শেল নিক্ষেপ এবং বোমা বিস্ফোরণের ঘটনা বেড়েছে।
এই সংঘাতের প্রভাব বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতেও পড়ছে। সীমান্তের ওপার থেকে ছোড়া গুলি ও বিস্ফোরণের কারণে স্থানীয় বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। এর আগে সীমান্ত এলাকায় মিয়ানমারের পাতা ল্যান্ডমাইনে পা হারান এক কৃষক। এছাড়া গত কয়েক বছরে সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ হয়ে কয়েকজন নিহত ও আহত হওয়ার ঘটনাও ঘটেছে।
আরও পড়ুন
- প্রকল্পের উদ্বৃত্ত ১ কোটি ২২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও
- কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবির কঠোর অবস্থান
- তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা
- ৩০ জুলাই সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ ঘোষণা
- ময়মনসিংহে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- নরসিংদীতে শিশুর পা মোচড়ানোর অভিযোগে মামলা, গ্রেপ্তার ২
- রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০
- আন্দোলনের মাঝে উসকানি, সামাজিক মাধ্যমে ভুয়া পোস্টের ছড়াছড়ি