নাটোরে অগ্নিকাণ্ডে মা ও শিশু নিহত
সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:১৭ এএম | আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:১৭ এএম
নাটোরের গুরুদাসপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক নারী ও তার এক বছর বয়সী শিশুকন্যা নিহত হয়েছে।
গতকাল রোববার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই এলাকার কৃষক মো. রান্টুর স্ত্রী আতিয়া খাতুন (২৮) এবং তাদের এক বছর বয়সী মেয়ে রওজা আক্তার।
এ ঘটনায় রান্টুর মা মর্জিনা বেগম গুরুতর দগ্ধ হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, অগ্নিকাণ্ডে চারটি ঘর, ঘরের আসবাবপত্র ও পাশের একটি মুদি দোকান পুড়ে যায়। এছাড়া আগুনে ১২টি ছাগল মারা গেছে।
গুরুদাসপুর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মো. আতাউর রহমান জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান দুইজন নিহতের তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে।
আরও পড়ুন
- কুষ্টিয়া সীমান্তে পুশ ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ও স্থানীয়রা
- পাবনায় স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যায় অভিযুক্তদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে তিনজনের মৃত্যু
- ৭০ ঘণ্টা পর সীমান্ত থেকে সেই ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ
- ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত, থানা ঘেরাও করে বিক্ষোভ
- তিন দশক পর টাঙ্গাইল চেম্বার অব কমার্সে নির্বাচন, আনন্দিত ব্যবসায়ীরা
- রায়ে সন্তুষ্ট রামিসার বাবা
- একাধিক সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি,
- ১৪৪ ধারা অমান্য করে টাঙ্গাইলে ফের সংঘর্ষ, তিন বাড়িতে আগুন