ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ২২টি নিষেধাজ্ঞা
বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬ ০১:০৯ পিএম | আপডেট: বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬ ০১:১১ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্য কঠোর আচরণবিধি জারি করেছে পুলিশ সদর দপ্তর। নির্বাচনী দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের ২২ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে, এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো পুলিশ সদস্য রাজনৈতিক দল, প্রার্থী বা সমর্থকদের প্রতি পক্ষপাতমূলক আচরণ করতে পারবেন না। ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ প্রকাশ কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক পোস্ট বা মন্তব্য করা সম্পূর্ণ নিষিদ্ধ।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না গেলে কোনো অবস্থাতেই বলপ্রয়োগ বা লাঠিচার্জ করা যাবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
নির্বাচনী দায়িত্ব পালনকালে কোনো প্রার্থী, এজেন্ট বা সমর্থকের কাছ থেকে খাবার, উপঢৌকন বা অন্য কোনো সুবিধা গ্রহণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। প্রার্থীদের সঙ্গে ছবি তোলা বা অতিরিক্ত ঘনিষ্ঠ আলাপচারিতাও অপেশাদার আচরণ হিসেবে গণ্য হবে।
এছাড়া জনসমাগমস্থলে অনানুষ্ঠানিকভাবে বসে খাবার খাওয়া—যেমন ফুটপাত বা টং দোকানে বসা কিংবা বাদাম, চানাচুর বা ভাপা পিঠার মতো মুখরোচক খাবার খাওয়া—থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
প্রিসাইডিং কর্মকর্তার অনুমতি ছাড়া ভোটকক্ষে প্রবেশ করা যাবে না এবং কোনো ভোটারকে নির্দিষ্ট প্রতীকের পক্ষে প্রভাবিত করাও কঠোরভাবে নিষিদ্ধ।
দায়িত্ব পালনের সময় মোবাইল ফোন ব্যবহার ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকা নিষিদ্ধ করা হয়েছে। বিশেষ করে ব্যক্তিগত আলাপচারিতা কিংবা নির্বাচনসংক্রান্ত সংবেদনশীল তথ্য, ছবি বা ভিডিও শেয়ার করা যাবে না।
নির্দেশনায় আরও বলা হয়েছে, ভোটার বা নির্বাচনী কর্মকর্তাদের কাজে অযথা হস্তক্ষেপ করা যাবে না। গালিগালাজ, হুমকি বা অবমাননাকর আচরণ থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে।
একত্রে জড়ো হয়ে উদ্দেশ্যহীন ঘোরাঘুরি বা ব্যক্তিগত আলোচনায় মশগুল হওয়াও নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ভোটের ফলাফল বা সম্ভাব্য বিজয়ী সম্পর্কে কোনো ধরনের পূর্বানুমান করা থেকেও বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন
- হাদির পরিবারকে প্রধান উপদেষ্টার ফ্ল্যাটের চাবি হস্তান্তর
- ২৪ ঘণ্টা দেশের সব স্থলবন্দর বন্ধ
- সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার: ইসি সচিব
- আগামীকাল শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা
- নির্বাচনী অপরাধের বিচারে ৬৫৭ বিচারক নিয়োগ দিল আইন মন্ত্রণালয়
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারে নতুন নির্দেশনা জারি
- ভোটের দিন চালু থাকবে মেট্রোরেল, বাড়ানো হচ্ছে ট্রেনের সংখ্যা