গাইবান্ধায় দুর্বৃত্তের হামলায় যুবদলকর্মীর আঙুল বিচ্ছিন্ন
সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:৪৯ এএম | আপডেট: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:৪৯ এএম
গাইবান্ধার পলাশবাড়ীতে দুর্বৃত্তের হামলায় কাকন মিয়া (৩৫) নামে এক যুবদলকর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় কাকন মিয়ার দুই পা জখম এবং হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়েছে। প্রাথমিক চিকিৎসার শেষে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান। এর আগে রবিবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত কাকন মিয়া উপজেলা যুবদলের সদস্য এবং বরিশাল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক। তিনি ওই ইউনিয়নের দূর্বলাগাড়ী গ্রামের মিরু মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কাকন ওই বাজারে অবস্থানকালে কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। কাকন হাত দিয়ে হামলা প্রতিহত করার চেষ্টা করলেও তার দুই পায়ে গুরুতর আঘাত লাগে এবং ডান হাতের কবজি কেটে যাওয়াসহ একটি আঙুল বিচ্ছিন্ন হয়। স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পর পরে স্থানীয়রা কাকন মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে অবস্থার অবনতি হলে রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
এব্যাপারে পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, হামলায় কাকনের দুই পা জখম হয়েছে ও ভেঙে গেছে এবং ডান হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়েছে। তার অবস্থা বর্তমানে সংকটময় বলে জেনেছি।
এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান বলেন, দুর্বৃত্তদের হামলায় কাকন নামের এক যুবক মারাত্মক জখম হয়েছেন। হামলার কারণ ও হামলাকারীদের পরিচয় নির্ণয় করতে পুলিশ তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন
- প্রকল্পের উদ্বৃত্ত ১ কোটি ২২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও
- কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবির কঠোর অবস্থান
- তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা
- ৩০ জুলাই সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ ঘোষণা
- ময়মনসিংহে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- নরসিংদীতে শিশুর পা মোচড়ানোর অভিযোগে মামলা, গ্রেপ্তার ২
- রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০
- আন্দোলনের মাঝে উসকানি, সামাজিক মাধ্যমে ভুয়া পোস্টের ছড়াছড়ি