এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন জাইমা ও জুবাইদা রহমান
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:১৬ এএম | আপডেট: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:১৬ এএম
পবিত্র রমজান উপলক্ষে রাজধানীর ভাসানটেক এলাকায় নারী ও এতিম শিশুদের সঙ্গে রমজানের প্রথম ইফতার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তি ও ভাসানটেক এলাকার ১৪টি এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় পুরো রমজান মাসজুড়ে ইফতার, রাতের খাবার ও সেহরি বিতরণের উদ্যোগের অংশ হিসেবে তারা এই ইফতার মাহফিলে অংশ নেন। অনুষ্ঠানে এলাকার এতিম শিশু ও বয়োজ্যেষ্ঠ নারীরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে জাইমা রহমান শিশুদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পাশাপাশি উপস্থিত নারীদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন তিনি ও ডা. জুবাইদা রহমান।
ইফতারের আগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর সবাই একসঙ্গে ইফতার করেন।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রতি বছর রমজানের প্রথম দিনে এতিম শিশুদের সঙ্গে ইফতার করতেন। সেই ধারাবাহিকতাই বজায় রাখলেন তাঁর পুত্রবধূ ও নাতনি।
আরও পড়ুন
- প্রকল্পের উদ্বৃত্ত ১ কোটি ২২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও
- কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবির কঠোর অবস্থান
- তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা
- ৩০ জুলাই সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ ঘোষণা
- ময়মনসিংহে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- নরসিংদীতে শিশুর পা মোচড়ানোর অভিযোগে মামলা, গ্রেপ্তার ২
- রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০
- আন্দোলনের মাঝে উসকানি, সামাজিক মাধ্যমে ভুয়া পোস্টের ছড়াছড়ি