রাজধানীতে বিএনপি নেতাকে দুর্বৃত্তের গুলি
সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৪৬ এএম | আপডেট: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৪৬ এএম
রাজধানীর কলাবাগান থানাধীন বসুন্ধরা শপিং কমপ্লেক্সের বিপরীত পাশে জুতার মার্কেটে দুর্বৃত্তের গুলিতে শফিকুর রহমান (৫৫) নামে এক বিএনপি নেতা আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কামুক্ত।
রবিবার রাত সাড়ে নয়টার দিকে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের বিপরীত পাশে জুতার মার্কেটের সামনে এই গুলির ঘটনা ঘটে।
আহত শফিকুর রহমান ও তাকে হাসপাতালে নিয়ে আসা জুতার দোকানদার মনির হোসেন জানান, শফিকুর রহমান কলাবাগান থানা ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক। এছাড়া তিনি ওই এলাকার ফুটপাতে জুতার দোকানে জুতা সাপ্লায়ার।
তারা জানান, কয়েকদিন ধরেই স্থানীয় কয়েকজন চাঁদাবাজ শফিকুর রহমানের কাছে চাঁদা দাবি করছিল। সেই চাঁদাবাজরাই আজকে ওই এলাকায় শফিকুর রহমানকে হাতেনাতে পেয়ে তার কাছে চাঁদা দাবি করে এবং তাদের ফোন কেন ধরে না; তা জানতে চায়। এক পর্যায়ে তারা শফিকুরকে গুলি করে সেখান থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে আহত শফিকুর রহমানকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তার বাম হাতের তালুতে গুলিবিদ্ধ হয়েছে। তবে সেটি বেরিয়ে গেছে বলে দাবি করেন তারা।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, শফিকুর রহমানকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তার বাম হাতে তালুতে জখম রয়েছে। ঘটনাটি কলাবাগান থানা পুলিশ তদন্ত করছে।
আরও পড়ুন
- নড়াইলে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় বাবা-ছেলেসহ নিহত ৪
- কক্সবাজারে দুর্ঘটনার কবলে বিশ্বকাপজয়ী ওজিল ও এরদোয়ান পুত্রের গাড়ি বহর
- এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন জাইমা ও জুবাইদা রহমান
- প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদকে নিয়ে যা বললেন ফাহাম আব্দুস সালাম
- গাইবান্ধায় দুর্বৃত্তের হামলায় যুবদলকর্মীর আঙুল বিচ্ছিন্ন
- সারাদেশে টিসিবি ট্রাকে বিক্রি হবে রমজানের নিত্য পণ্য
- ট্রেনের ধাক্কায় বগি লাইনচ্যুত, চট্টগ্রাম–চাঁদপুর রুটে ট্রেন চলাচল বন্ধ
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে নিহত ২