মোটরসাইকেলসহ সব যানবাহনের মালিকদের জন্য বড় সুখবর
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ০৮:০৭ এএম | আপডেট: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ০৮:০৭ এএম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানের মালিক ও চালকদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। কোনো জরিমানা ছাড়াই বকেয়া কর ও ফি পরিশোধ করে যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিআরটিএর এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত জরিমানা ছাড়াই শুধু মূল কর ও ফি জমা দিয়ে সব ধরনের মোটরযানের ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করা যাবে।
বিআরটিএ জানিয়েছে, জরিমানা ছাড়া বকেয়া পরিশোধের ক্ষেত্রে এটিই শেষ সুযোগ। এ জন্য নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কর ও ফি জমা দিয়ে যানবাহনের কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করতে মালিক ও চালকদের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
আরও পড়ুন
- টাঙ্গাইলে ট্রেনের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
- দেশের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কমতে তাপমাত্রা
- রাজধানীতে ডিএমপির অভিযানে আটক ৪৯০
- সীমান্তে আবারও ১৪ জনকে পুশ ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি
- টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা, গ্রেপ্তার ম্যানেজার
- কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য
- দুর্গাপূজায় দেশজুড়ে নিরাপত্তা জোরদার, মাঠে এসআরবির ৬ হাজার সদস্য
- লামা থেকে নিখোঁজ তিন স্কুলছাত্রী চট্টগ্রামে উদ্ধার