সোহরাওয়ার্দী উদ্যানে মারধরের ঘটনায় চার পুলিশ সদস্য ক্লোজড
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ০৭:৪৩ পিএম | আপডেট: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ০৭:৪৩ পিএম
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধরের ঘটনায় জড়িত ৪ পুলিশ সদস্যকে ক্লোজড (সাময়িকভাবে দায়িত্ব থেকে প্রত্যাহার) করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম।
তিনি জানান, মাদকবিরোধী অভিযানের সময় শিক্ষার্থীর সঙ্গে পুলিশের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
এ ঘটনার পর দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
- নড়াইলে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় বাবা-ছেলেসহ নিহত ৪
- রাজধানীতে বিএনপি নেতাকে দুর্বৃত্তের গুলি
- কক্সবাজারে দুর্ঘটনার কবলে বিশ্বকাপজয়ী ওজিল ও এরদোয়ান পুত্রের গাড়ি বহর
- এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন জাইমা ও জুবাইদা রহমান
- প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদকে নিয়ে যা বললেন ফাহাম আব্দুস সালাম
- গাইবান্ধায় দুর্বৃত্তের হামলায় যুবদলকর্মীর আঙুল বিচ্ছিন্ন
- সারাদেশে টিসিবি ট্রাকে বিক্রি হবে রমজানের নিত্য পণ্য
- ট্রেনের ধাক্কায় বগি লাইনচ্যুত, চট্টগ্রাম–চাঁদপুর রুটে ট্রেন চলাচল বন্ধ