আফগানিস্তান-পাকিস্তান উত্তেজনা বন্ধে সংলাপের আহ্বান ইরানের
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:১৭ পিএম | আপডেট: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ০২:২৭ পিএম
আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে সংলাপের আহ্বান জানিয়েছে ইরান।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কাবুল ও ইসলামাবাদকে পারস্পরিক মতপার্থক্য আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান।
রমজান মাসের সংযম ও মুসলিম ঐক্যের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সুপ্রতিবেশীসুলভ আচরণ এবং গঠনমূলক সংলাপই বর্তমান সংকট নিরসনের সর্বোত্তম পথ। এই প্রক্রিয়ায় ইরান পূর্ণ সমর্থন দেবে বলেও তিনি উল্লেখ করেন।
আরাগচি আরও জানান, কাবুল ও ইসলামাবাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া গভীর করা এবং সহযোগিতা বাড়াতে তেহরান প্রয়োজনীয় যেকোনো সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পাকিস্তান সীমান্তে সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালায় আফগানিস্তান। আফগান কর্মকর্তাদের দাবি, এতে কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।
এর জবাবে আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব-লিল হক’ শুরু করেছে পাকিস্তান। পাকিস্তানের বিমান বাহিনীর অভিযানে রাজধানী কাবুলসহ পাকতিয়া ও কান্দাহার প্রদেশের একাধিক সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে জানানো হয়।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ-এর বিদেশি সংবাদমাধ্যম বিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি শুক্রবার ভোরে এক্সে দেওয়া পোস্টে জানান, অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে ১৩৩ আফগান সেনা নিহত এবং প্রায় দুই শতাধিক আহত হয়েছেন। এছাড়া আফগান সেনাবাহিনীর একটি বড় গোলাবারুদ ডিপো ধ্বংস করা হয়েছে বলেও দাবি করা হয়।
সূত্র : আল-জাজিরা
আরও পড়ুন
- মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা
- আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম
- ভারতীয় তেলবাহী জাহাজে মার্কিন হামলায় ৩ নাবিক নিহত
- 'বাঁচতে চাইলে এই অঞ্চল ছেড়ে যাও', মার্কিন হামলার পর ইরানের কঠোর হুঁশিয়ারি
- দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলি, নিহত ১২
- মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জবাবে ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র
- ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা
- ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে ইরানে ফের ইসরায়েলের হামলা