1. »
  2. আন্তর্জাতিক

পাকিস্তানের হামলায় আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহতের দাবি

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:০৩ পিএম | আপডেট: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:০৩ পিএম

পাকিস্তানের হামলায় আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহতের দাবি

আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযানের মধ্যে চাঞ্চল্যকর দাবি করেছে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা ওসিন্ট। সংস্থার তথ্য অনুযায়ী, পাকিস্তানের ‘অপারেশন গজব-লিল হক’ অভিযানে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত হয়েছেন।

ওসিন্ট ইউরোপ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৬টা ৩ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে জানায়, কাবুলের সদর দপ্তর লক্ষ্য করে পাকিস্তানি বিমান হামলায় হিবাতুল্লাহ আখুন্দজাদার পাশাপাশি কয়েকজন সিনিয়র তালেবান কমান্ডারও নিহত হয়েছেন।

তবে তালেবান সরকারের পক্ষ থেকে এই দাবির বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে আফগানিস্তান জানিয়েছে, পাকিস্তানের হামলায় তাদের কোনো নেতা নিহত হয়নি এবং তারা দাবি করেছে, আফগান সেনাদের পাল্টা হামলায় পাকিস্তানের অন্তত ৫৫ জন সেনা নিহত হয়েছেন।

২০২১ সালে দ্বিতীয় দফায় ক্ষমতা দখল করে আফগানিস্তানে তালেবান সরকার গঠন করে। এই সরকারের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্বে রয়েছেন হিবাতুল্লাহ আখুন্দজাদা, যিনি সরকারের নীতি ও দিকনির্দেশনা নির্ধারণ করেন।