চট্টগ্রামে গলাকাটা শিশু উদ্ধার: ধর্ষণের পর হত্যার চেষ্টা, চমেকে চিকিৎসাধীন
সোমবার, ২ মার্চ, ২০২৬ ১১:২৬ এএম | আপডেট: সোমবার, ২ মার্চ, ২০২৬ ১১:২৬ এএম
চট্টগ্রামের সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক এলাকায় দুর্বৃত্তরা এক দ্বিতীয় শ্রেণির শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যার চেষ্টা করে।
গতকাল রোববার (১ মার্চ) দুপুরে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে স্থানীয় শ্রমিক ও যুবকরা উদ্ধার করেন।
সাত বছর বয়সী শিশুটি কুমিরা ইউনিয়নের মাস্টারপাড়ার বাসিন্দা। বর্তমানে সে অত্যন্ত গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন।
জানা যায়, দুপুর ২টার দিকে ইকোপার্কের প্রায় ৫ কিলোমিটার গভীরে সড়কের ব্লক কাজে নিয়োজিত শ্রমিকরা এক স্কেভেটর চালকের মাধ্যমে রক্তাক্ত শিশুকে জঙ্গল থেকে টলমল করে বেরোতে দেখেন। তার গলার শ্বাসনালী কাটা, পরনের কাপড় রক্তে ভেজা এবং নিচের অংশ খালি। শ্রমিকরা তৎক্ষণাৎ গলা কাপড় দিয়ে বেঁধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
শিশুটি ইশারায় বোঝায়, অপরাধীকে চিনতে পারবে। সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মোহাম্মদ আলতাব হোসেন বলেন, “শিশুটির শ্বাসনালী কাটা, কথা বলতে পারছে না। পোশাক ও আলামত থেকে ধর্ষণের সন্দেহ। উন্নত চিকিৎসার জন্য চমেকের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।”
সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে টিম পাঠানো হয়েছে। শিশুটিকে কুমিরা থেকে তুলে আনা হয়। তিন যুবক উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।” অপরাধীদের খোঁজ চলছে।
আরও পড়ুন
- তৃতীয়বারের মতো খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট
- সারাদেশে বিশেষ অভিযানে নামছে র্যাব
- সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক
- বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর মিলল নিখোঁজ ৫ জেলের মরদেহ
- ঢাকায় আরও ৫০ পয়েন্টে বসছে এআই ক্যামেরা
- রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যা: ইয়াবা সেবনে বাধা দেওয়াই হলো কাল
- ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত
- ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৮