খুলনায় ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা, একজন আটক
বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬ ১২:৪২ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬ ১২:৪২ পিএম
খুলনা মহানগরের ডাকবাংলো মোড়ে বাটা জুতার শোরুমে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ী মাসুম বিল্লাহ–কে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থলেই আতঙ্ক সৃষ্টি হওয়ার ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
ঘটনা ঘটে বুধবার (৪ মার্চ) রাত ৯টার দিকে। এ ঘটনায় পুলিশ অসোক ঘোষ (৪০) নামে এক ব্যক্তিকে বিদেশি অস্ত্রসহ আটক করেছে।
নিহত মাসুম বিল্লাহ ছিলেন রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে। তিনি রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদ উপলক্ষ্যে শোরুমে ভিড় ছিল। হঠাৎ ৭–৮ জন দুর্বৃত্ত ঢুকে মাসুম বিল্লাহকে লক্ষ্য করে গুলি চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডাকবাংলো মোড়ে দায়িত্ব পালনরত খুলনা ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর মাহমুদ আলম বলেন, “আমি মোড়ে ডিউটি করছিলাম। হঠাৎ দেখি একজন ব্যক্তি দ্রুত হেঁটে যাচ্ছে এবং কোমরে অস্ত্র গুঁজে রাখার চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে তাকে আটক করা হয়। পরে থানা পুলিশ হেফাজতে নেয়।”
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, অসোক ঘোষকে বিদেশি অস্ত্রসহ আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনার সময় ৭–৮ জন জড়িত ছিল। অন্যান্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে কাজ করছে।
আরও পড়ুন
- কুষ্টিয়া সীমান্তে পুশ ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ও স্থানীয়রা
- পাবনায় স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যায় অভিযুক্তদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে তিনজনের মৃত্যু
- ৭০ ঘণ্টা পর সীমান্ত থেকে সেই ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ
- ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত, থানা ঘেরাও করে বিক্ষোভ
- তিন দশক পর টাঙ্গাইল চেম্বার অব কমার্সে নির্বাচন, আনন্দিত ব্যবসায়ীরা
- রায়ে সন্তুষ্ট রামিসার বাবা
- একাধিক সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি,
- ১৪৪ ধারা অমান্য করে টাঙ্গাইলে ফের সংঘর্ষ, তিন বাড়িতে আগুন