ঈদের আগে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস
বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬ ০১:৫৭ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬ ০১:৫৭ পিএম
ঈদুল ফিতরের আগে দেশে শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর সঙ্গে শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এসব তথ্য জানিয়েছেন প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।
স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ঈদের আগে পুরো বাংলাদেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাত অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।
বিশেষ করে আগামী ১৬, ১৭ ও ১৮ মার্চ এই ৩ দিন বাংলাদেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করতে পারে।’
আরও পড়ুন
- ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়সহ বৃষ্টির সতর্কতা, নদীবন্দরে সংকেত জারি
- নিয়োগপত্রের দাবিতে শাহবাগে প্রাথমিক শিক্ষকদের বিক্ষোভ
- বাসভাড়া না বাড়াতে মালিক সমিতির কঠোর নির্দেশ
- রাজধানীতে আজও গরমের দাপট, নেই বৃষ্টির সম্ভাবনা
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
- টাঙ্গাইলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ২
- বিএসএফের গুলিতে বিজিবি সদস্য আহত
- শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান