মোহাম্মদপুরে দুদক মহাপরিচালকের ছিনতাই হওয়া ফোন উদ্ধার, গ্রেপ্তার ২
সোমবার, ৯ মার্চ, ২০২৬ ০১:০৭ পিএম | আপডেট: সোমবার, ৯ মার্চ, ২০২৬ ০১:০৭ পিএম
রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার হওয়া দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর মহাপরিচালকের দুটি আইফোন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শাহজাদা এবং রুবেল ওরফে বক্সার।
বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, দুদকের মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত-২) মো. মোতাহার হোসেন-এর ছিনতাই হওয়া দুটি আইফোন উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার (৭ মার্চ) রাত ১১টার দিকে মোহাম্মদপুরের মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল কলেজ সংলগ্ন শহীদ ফারহান ফাইয়াজ চত্বরে হাঁটার সময় কয়েকজন ছিনতাইকারী ধারালো অস্ত্র নিয়ে তাকে ঘিরে ফেলে। পরে তাকে মারধর করে তার কাছ থেকে আইফোন ৬ প্লাস ও আইফোন ১২ প্রো ম্যাক্স মডেলের দুটি মোবাইল ফোন, নগদ ১৫ হাজার টাকা এবং একটি দামি হাতঘড়ি ছিনিয়ে নেয়।
এ সময় ফোনের পাসওয়ার্ড দিতে দেরি হওয়ায় ছিনতাইকারীরা তাকে আঘাত করে বলে জানা গেছে। এতে তার ঘাড় ও চোখে গুরুতর আঘাত লাগে। পরে তাকে রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন
- তৃতীয়বারের মতো খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট
- সারাদেশে বিশেষ অভিযানে নামছে র্যাব
- সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক
- বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর মিলল নিখোঁজ ৫ জেলের মরদেহ
- ঢাকায় আরও ৫০ পয়েন্টে বসছে এআই ক্যামেরা
- রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যা: ইয়াবা সেবনে বাধা দেওয়াই হলো কাল
- ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত
- ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৮