ইরান-ইসরায়েল যুদ্ধে ১৪০ মার্কিন সেনা আহত : পেন্টাগন
বুধবার, ১১ মার্চ, ২০২৬ ১০:৪৪ এএম | আপডেট: বুধবার, ১১ মার্চ, ২০২৬ ১০:৪৪ এএম
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধে এখন পর্যন্ত ১৪০ মার্কিন সেনা আহত হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। তবে এর আগে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সে এক প্রতিবেদনে দাবি করা হয় প্রায় ১৫০ সেনা আহত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সংবাদ সংস্থাটির একটি বিশেষ প্রতিবেদনে বলা হয় এর আগে আহতের এই সংখ্যা কখনো প্রকাশ করেনি পেন্টাগন।
প্রতিবেদনে দাবি করা হয়, রয়টার্সের প্রতিবেদনটি প্রকাশের পর পেন্টাগন এক বিবৃতিতে জানায়, আহত সেনার সংখ্যা প্রায় ১৪০ জন। তবে আহতদের মধ্যে অধিকাংশেরই আঘাত গুরুতর নয়।
পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বিবৃতিতে বলেন, ‘অধিকাংশের আঘাতই ছিল সামান্য ধরনের। তাদের মধ্যে ১০৮ জন এরই মধ্যে দায়িত্বে ফিরে গেছেন। আটজন গুরুতর আহত হিসেবে তালিকাভুক্ত আছেন এবং সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসাসেবা গ্রহণ করছেন।
সূত্র: আল জাজিরা
আরও পড়ুন
- ইরানকে সহায়তা: ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
- পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু,
- ওপেক ছাড়ল আমিরাত, চাপে সৌদি আরব ও জ্বালানি বাজার
- কলম্বিয়ায় মহাসড়কে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৪
- হোয়াইট হাউজ করেসপন্ডেন্টস ডিনারে হামলাকারী: কে এই কোল টমাস অ্যালেন?
- হোয়াইট হাউজের নৈশভোজে গুলি, নিরাপদে সরানো হয়েছে ট্রাম্পকে
- প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত ছিলেন নেতানিয়াহু
- ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি, ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী