হরমুজ প্রণালীতে মাইন বসানো খবরে চটেছেন ট্রাম্প, দিলেন কড়া হুঁশিয়ারি
বুধবার, ১১ মার্চ, ২০২৬ ১০:৫৫ এএম | আপডেট: বুধবার, ১১ মার্চ, ২০২৬ ১০:৫৫ এএম
হরমুজ প্রণালিতে নৌ-মাইন বসানোর প্রস্তুতি নিচ্ছে ইরান—এমন খবরে ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে মাইন বসানো হলে ইরানকে কঠোর পরিণতির মুখে পড়তে হবে।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যদি সত্যিই হরমুজ প্রণালিতে কোনো মাইন বসানো হয়ে থাকে, তবে তা দ্রুত সরিয়ে ফেলতে হবে। অন্যথায় পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো এমন কিছু তথ্য পেয়েছে যাতে ধারণা করা হচ্ছে, ইরান ওই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নৌ-মাইন বসানোর প্রস্তুতি নিচ্ছে।
এদিকে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে সামরিক নিরাপত্তা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র।
তিনি জানান, গত এক সপ্তাহের বেশি সময় ধরে অনেক তেলবাহী জাহাজ ওই পথ দিয়ে চলাচল করতে পারছে না।
অন্যদিকে চীন বলেছে, বৈশ্বিক জ্বালানি সরবরাহ ঠিক রাখতে হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে তারা উত্তেজনা কমিয়ে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন
- মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা
- আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম
- ভারতীয় তেলবাহী জাহাজে মার্কিন হামলায় ৩ নাবিক নিহত
- 'বাঁচতে চাইলে এই অঞ্চল ছেড়ে যাও', মার্কিন হামলার পর ইরানের কঠোর হুঁশিয়ারি
- দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলি, নিহত ১২
- মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জবাবে ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র
- ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা
- ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে ইরানে ফের ইসরায়েলের হামলা