ইরানে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা অবৈধ: উ. কোরিয়া
বুধবার, ১১ মার্চ, ২০২৬ ১২:৩৪ পিএম | আপডেট: বুধবার, ১১ মার্চ, ২০২৬ ১২:৩৪ পিএম
উত্তর কোরিয়া ইরানে চলমান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলাকে “অবৈধ আগ্রাসন” উল্লেখ করে কঠোরভাবে নিন্দা জানিয়েছে। দেশটি বলেছে, এ ঘটনায় ওয়াশিংটনের স্বার্থপর ও গ্যাংস্টারসুলভ আচরণ স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি অনুযায়ী, উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইরানের বিরুদ্ধে এই সামরিক অভিযান সম্পূর্ণভাবে অবৈধ আগ্রাসন এবং সার্বভৌমত্ব লঙ্ঘনের উদাহরণ।
পিয়ংইয়ং আরও অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নিজেদের স্বার্থপূরণের জন্য সামরিক শক্তি ব্যবহার করছে।
উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী। তবে সাম্প্রতিক মাসগুলোতে ওয়াশিংটন পিয়ংইয়ংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনার উদ্যোগ নিয়েছে। চলতি বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে সম্ভাব্য শীর্ষ বৈঠকের বিষয়েও আলোচনা চলছে।
কয়েক মাস ধরে এসব প্রস্তাবে তেমন সাড়া না দিলেও, চলতি সপ্তাহে কিম জং উন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি পিয়ংইয়ংয়ের পারমাণবিক অবস্থানকে স্বীকার করে, তাহলে দুই দেশ ভালোভাবে সহাবস্থান করতে পারে।
আরও পড়ুন
- মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা
- আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম
- ভারতীয় তেলবাহী জাহাজে মার্কিন হামলায় ৩ নাবিক নিহত
- 'বাঁচতে চাইলে এই অঞ্চল ছেড়ে যাও', মার্কিন হামলার পর ইরানের কঠোর হুঁশিয়ারি
- দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলি, নিহত ১২
- মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জবাবে ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র
- ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা
- ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে ইরানে ফের ইসরায়েলের হামলা