কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
বুধবার, ১১ মার্চ, ২০২৬ ১২:৫৩ পিএম | আপডেট: বুধবার, ১১ মার্চ, ২০২৬ ১২:৫৩ পিএম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশের একটি পুকুরে একই দিনে দুই শিশু নিহত হয়েছেন। নিহতরা আপন ভাই—৭ বছর বয়সী মো. আয়মান ও ৫ বছর বয়সী আল জাহিম।
মঙ্গলবার (১১ মার্চ) বিকেল তিনটার দিকে উপজেলার বলাকিয়া গ্রামে। নিহত দুই শিশু সৌদি প্রবাসী শামসুল আলমের সন্তান। পরিবারের সদস্যরা দুপুর দুইটার পর থেকে তাদের খুঁজে পাচ্ছিলেন না।
পরিবার ও স্থানীয়রা খোঁজাখুঁজি করে বাড়ির পাশে নতুন খনন করা পুকুরে দুই শিশুকে পানির নিচে পান। দ্রুত তাদের ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে আনার আগেই মৃত্যু ঘোষণা করেন।
স্থানীয়রা জানিয়েছেন, পুকুরটি নিরাপত্তাহীন ছিল। চারপাশে কোনো সুরক্ষা ব্যবস্থা না থাকায় শিশুদের জন্য এটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল।
নিহতদের চাচা আরিফুল ইসলাম বলেন, “আমার ভাই সৌদি আরবে থাকেন। তাঁর দুটি ছেলে পানিতে ডুবে মারা গেছে। পরিবার এখন কী নিয়ে বাঁচবে?”
এ ঘটনায় এলাকায় গভীর শোক ও ক্ষোভ বিরাজ করছে।
আরও পড়ুন
- ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়সহ বৃষ্টির সতর্কতা, নদীবন্দরে সংকেত জারি
- নিয়োগপত্রের দাবিতে শাহবাগে প্রাথমিক শিক্ষকদের বিক্ষোভ
- বাসভাড়া না বাড়াতে মালিক সমিতির কঠোর নির্দেশ
- রাজধানীতে আজও গরমের দাপট, নেই বৃষ্টির সম্ভাবনা
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
- টাঙ্গাইলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ২
- বিএসএফের গুলিতে বিজিবি সদস্য আহত
- শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান