রাশিয়ার জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র
শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ ১২:১৯ পিএম | আপডেট: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ ১২:৫৬ পিএম
ইরানের সঙ্গে চলমান উত্তেজনার কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়তে থাকায় রাশিয়ার তেলের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার (১২ মার্চ) মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, বর্তমানে সমুদ্রে থাকা রাশিয়ার তেলবাহী জাহাজগুলোকে বিশ্ববাজারের বিভিন্ন ক্রেতার কাছে তেল সরবরাহের অনুমতি দেওয়া হয়েছে। এই শিথিল কার্যক্রম ১১ এপ্রিল পর্যন্ত চলবে।
মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্ট জানান, এই সিদ্ধান্তের ফলে বৈশ্বিক বাজারে কয়েকশ মিলিয়ন ব্যারেল রাশিয়ার অপরিশোধিত তেল প্রবেশ করবে, যা তেলের দাম কমাতে সাহায্য করতে পারে।
বিশ্লেষকদের মতে, এটি যুক্তরাষ্ট্রের রাশিয়ার বিরুদ্ধে নেওয়া কঠোর অবস্থান থেকে একটি গুরুত্বপূর্ণ সাময়িক পরিবর্তন। এর আগে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের কারণে মস্কোর তেল রপ্তানিতে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ওয়াশিংটন।
সূত্র: নিউইয়র্ক টাইমস।আ
আরও পড়ুন
- মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা
- আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম
- ভারতীয় তেলবাহী জাহাজে মার্কিন হামলায় ৩ নাবিক নিহত
- 'বাঁচতে চাইলে এই অঞ্চল ছেড়ে যাও', মার্কিন হামলার পর ইরানের কঠোর হুঁশিয়ারি
- দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলি, নিহত ১২
- মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জবাবে ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র
- ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা
- ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে ইরানে ফের ইসরায়েলের হামলা