শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটরকে খুন, নেপথ্যে নারী ও মাদক
মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ১০:৫৩ এএম | আপডেট: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ১০:৫৩ এএম
কেন্দ্রীয় শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিবুল ইসলাম হত্যাকাণ্ডের পেছনে নারী ও মাদকসংক্রান্ত বিরোধের প্রাথমিক তথ্য পেয়েছে পুলিশ। স্বজনদের অভিযোগ ও প্রাথমিক তদন্তের ভিত্তিতে ঘটনাটি ‘পূর্বপরিকল্পিত’ হতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় নিহতের বাবা শাহবাগ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে শিহাব উদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, এক তরুণীকে ঘিরে দ্বন্দ্বের বিষয়টি সামনে এলেও প্রকৃত কারণ উদঘাটনে একাধিক টিম কাজ করছে। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং নারী ও মাদক—উভয় দিকই খতিয়ে দেখা হচ্ছে।
গত রোববার রাত সাড়ে ৯টার দিকে শহীদ মিনার এলাকায় রাকিবুলের ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। প্রথমে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করা হয়, পরে গুলি করে পালিয়ে যায় হামলাকারীরা। পালানোর সময় স্থানীয়রা শিহাব উদ্দিন নামে এক বাসচালককে আটক করে পুলিশে সোপর্দ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, এক তরুণীর ফোন পেয়ে খুলনা থেকে ঢাকায় এসে এ ঘটনায় জড়িত হন।
বিরোধ তৈরি হয়। এমনকি এক সপ্তাহ আগে ভুয়া পার্সেল সংগ্রহের প্রস্তাব দিয়েও তাকে হুমকি দেওয়া হয়েছিল।
ময়নাতদন্তে রাকিবুলের শরীরে অন্তত পাঁচটি গভীর কোপের চিহ্ন এবং পিঠ ও পেটে গুলির আঘাত পাওয়া গেছে। মামলার তথ্য অনুযায়ী, মোটরসাইকেল পার্ক করার পরপরই ওত পেতে থাকা ৫-৬ জন সশস্ত্র হামলাকারী তার ওপর হামলা চালায়।
রাকিবুল ইসলাম ‘রাকিব আহম্মেদ’ নামে ফেসবুক ও ইউটিউবে কনটেন্ট তৈরি করতেন এবং তিনি স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
আরও পড়ুন
- কুষ্টিয়া সীমান্তে পুশ ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ও স্থানীয়রা
- পাবনায় স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যায় অভিযুক্তদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে তিনজনের মৃত্যু
- ৭০ ঘণ্টা পর সীমান্ত থেকে সেই ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ
- ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত, থানা ঘেরাও করে বিক্ষোভ
- তিন দশক পর টাঙ্গাইল চেম্বার অব কমার্সে নির্বাচন, আনন্দিত ব্যবসায়ীরা
- রায়ে সন্তুষ্ট রামিসার বাবা
- একাধিক সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি,
- ১৪৪ ধারা অমান্য করে টাঙ্গাইলে ফের সংঘর্ষ, তিন বাড়িতে আগুন