সোলাইমানি হত্যার প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ১০:৩৬ এএম | আপডেট: বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ১০:৩৬ এএম
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী ইসলামী বিপ্লব গার্ড বাহিনী (আইআরজিসি) তাদের বাসিজ ফোর্সের কমান্ডার গোলামরেজা সোলেইমানি হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।
আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয়। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, শহীদ কমান্ডারের রক্তের বদলা নিতে বাসিজ বাহিনী কখনোই পিছু হটবে না।
বিবৃতিতে এ হত্যাকাণ্ডকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে বলা হয়, এটি ইরানি জাতি ও বাসিজ যোদ্ধাদের প্রতিরোধের সংকল্পকে আরও দৃঢ় করবে। গত ছয় বছর ধরে বাসিজ বাহিনীর নেতৃত্বে থাকা সোলাইমানি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বলেও উল্লেখ করা হয়।
আইআরজিসি দাবি করেছে, ‘আমেরিকান-জিয়নবাদী শত্রুদের’ এই হামলা প্রমাণ করে যে চলমান সংঘাতে বাসিজ বাহিনী শক্ত অবস্থানে রয়েছে। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছে, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা কোনোভাবেই রেহাই পাবে না এবং শহীদ নেতাদের পথ অনুসরণ করে প্রতিরোধ আরও জোরদার করা হবে।
আরও পড়ুন
- মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা
- আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম
- ভারতীয় তেলবাহী জাহাজে মার্কিন হামলায় ৩ নাবিক নিহত
- 'বাঁচতে চাইলে এই অঞ্চল ছেড়ে যাও', মার্কিন হামলার পর ইরানের কঠোর হুঁশিয়ারি
- দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলি, নিহত ১২
- মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জবাবে ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র
- ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা
- ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে ইরানে ফের ইসরায়েলের হামলা