চট্টগ্রামের টেরিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২
বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬ ০২:৫৬ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬ ০২:৫৬ পিএম
চট্টগ্রামের বৃহত্তম কাপড়ের বাজার টেরিবাজারের একটি বহুতল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই ব্যক্তি নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে কে বি অর্কিড প্লাজা নামের ওই মার্কেটে আগুন লাগে।
নিহতরা হলেন— মোহাম্মদ ইউনুস (৫২) ও মো. সোলাইমান (২৮)। তাদের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সকাল ১০টার দিকে মার্কেটের চতুর্থ তলার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় ইউনুস, সোলাইমানসহ তিনজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আরও পড়ুন
- তৃতীয়বারের মতো খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট
- সারাদেশে বিশেষ অভিযানে নামছে র্যাব
- সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক
- বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর মিলল নিখোঁজ ৫ জেলের মরদেহ
- ঢাকায় আরও ৫০ পয়েন্টে বসছে এআই ক্যামেরা
- রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যা: ইয়াবা সেবনে বাধা দেওয়াই হলো কাল
- ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত
- ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৮