ব্রাহ্মণবাড়িয়ার তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষ, আহত সাতজন
শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ ১১:২১ এএম | আপডেট: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ ১১:২১ এএম
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিড়ির ধোঁয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের নাজিরা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে চান্দুরা ইউনিয়নের রামপুর বাজারে রোজাদার ছাবিদ মিয়ার সামনে আলাল মিয়া বিড়ি খাওয়ার সময় ধোঁয়া ছাড়লে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়।
পরে ইফতারের আগ মুহূর্তে নিজ নিজ এলাকায় গিয়ে ছাবিদ ও আলাল গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হন।
বাংলাদেশ পুলিশ জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
বিজয়নগর থানার ওসি রাজিব চন্দ্র সরকার বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেনি।
আরও পড়ুন
- তৃতীয়বারের মতো খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট
- সারাদেশে বিশেষ অভিযানে নামছে র্যাব
- সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক
- বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর মিলল নিখোঁজ ৫ জেলের মরদেহ
- ঢাকায় আরও ৫০ পয়েন্টে বসছে এআই ক্যামেরা
- রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যা: ইয়াবা সেবনে বাধা দেওয়াই হলো কাল
- ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত
- ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৮