চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগাম ঈদের জামায়াত অনুষ্ঠিত
শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ ১১:৩৮ এএম | আপডেট: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ ১১:৩৮ এএম
সৌদি আরবসহ আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুর জেলার হাজীগঞ্জের সাদ্রা দরবার শরিফসহ প্রায় অর্ধশতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করা হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) সকাল ৯টায় সাদ্রা দরবার শরিফ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন দরবার শরিফের পীরজাদা আল্লামা জাকারিয়া চৌধুরী আল মাদানী।
এর আগে সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে সাদ্রা হামিদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠে আরেকটি জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন পীরজাদা আরিফুল্লা চৌধুরী।
আগাম ঈদ উদ্যাপন করা গ্রামগুলোর মধ্যে রয়েছে হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপপুর ও বাসারা; ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুরসহ একাধিক গ্রাম; মতলব ও কচুয়া উপজেলার কয়েকটি গ্রামও এই তালিকায় রয়েছে।
জানা গেছে, ১৯২৮ সাল থেকে সাদ্রা দরবার শরিফের প্রতিষ্ঠাতা পীর মাওলানা ইসহাক (রহ.) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদ্যাপনের এই প্রথা চালু করেন। তার অনুসারীরা এখনও সেই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন জেলায় আগাম ঈদ পালন করে আসছেন।
পীরজাদা আরিফুল্লা চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে তারা মুসলিম বিশ্বের সঙ্গে সময়ের সামান্য ব্যবধানে রোজা ও দুই ঈদ উদ্যাপন করছেন। শুরুতে অংশগ্রহণকারীর সংখ্যা কম থাকলেও এখন তা দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন
- দেশে এসেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ
- মাদারীপুরে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষ
- ব্রাহ্মণবাড়িয়ার তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষ, আহত সাতজন
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক, স্বস্তিতে ঘরমুখী মানুষ
- চট্টগ্রামের টেরিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২
- আগামী ২৪ ঘন্টায় দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস
- তরুনীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, ইউএনওকে ওএসডি
- লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত