ইসরাইলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ইরানের ড্রোন হামলা
শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ ১১:৪৬ এএম | আপডেট: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ ১১:৪৬ এএম
ইরান দাবি করেছে, তাদের সামরিক বাহিনী ও গোয়েন্দা কর্মকর্তাদের হত্যার প্রতিশোধ হিসেবে ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয়কে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলা শুক্রবার (২০ মার্চ) ভোরে পশ্চিম জেরুজালেমের মন্ত্রণালয় ভবনকে লক্ষ্য করে চালানো হয়েছে। ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, হামলার উদ্দেশ্য ছিল যুদ্ধজাহাজ ‘আইআরআইএস ডেনা’-এর নৌসদস্যদের হত্যার প্রতিশোধ এবং গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব হত্যার জবাব দেওয়া।
তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে, ৪ মার্চ শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে ‘আইআরআইএস ডেনা’ যুদ্ধজাহাজকে যুক্তরাষ্ট্রের টর্পেডো হামলার শিকার হওয়া বলে তেহরান অভিযোগ করে। ওই ঘটনায় ইরানের দাবি অনুযায়ী ৮০ জনের বেশি নৌসদস্য নিহত হয়েছেন।
এছাড়া, চলতি সপ্তাহের শুরুতে ইসরাইলি বিমান হামলায় ইরানের গোয়েন্দা প্রধান ইসমাইল খতিব নিহত হন।
আরও পড়ুন
- মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা
- আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম
- ভারতীয় তেলবাহী জাহাজে মার্কিন হামলায় ৩ নাবিক নিহত
- 'বাঁচতে চাইলে এই অঞ্চল ছেড়ে যাও', মার্কিন হামলার পর ইরানের কঠোর হুঁশিয়ারি
- দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলি, নিহত ১২
- মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জবাবে ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র
- ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা
- ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে ইরানে ফের ইসরায়েলের হামলা