বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম
শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ১০:৫২ এএম | আপডেট: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ১০:৫২ এএম
মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত থাকায় আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম বেড়েছে। ইরান-এ ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-এর চলমান হামলা এবং সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বাজারে নতুন অস্থিরতা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ ডলারে উঠে যায়। সংঘাত দীর্ঘায়িত হওয়ায় এবং যুদ্ধবিরতির সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়ায় ব্যবসায়ীদের উদ্বেগ আরও বেড়েছে।
যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও ইরান স্পষ্ট জানিয়েছে, তারা আপাতত কোনো আলোচনায় বসবে না। এই ঘোষণার পর থেকেই বাজারে অস্থিরতা আরও তীব্র হয়েছে।
এদিকে রাশিয়া ও পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে সরবরাহ কমে যাওয়ায় জ্বালানি বাজারে চাপ বেড়েছে। এর আগের দিন ব্রেন্ট ক্রুডের দাম ১.১৩ ডলার বেড়ে ১০৩.৩৫ ডলারে এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১.০৮ ডলার বৃদ্ধি পেয়ে ৯১.৪০ ডলারে দাঁড়িয়েছিল।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে তেলের দামে আরও বড় ধরনের ওঠানামা দেখা দিতে পারে।
আরও পড়ুন
- মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা
- আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম
- ভারতীয় তেলবাহী জাহাজে মার্কিন হামলায় ৩ নাবিক নিহত
- 'বাঁচতে চাইলে এই অঞ্চল ছেড়ে যাও', মার্কিন হামলার পর ইরানের কঠোর হুঁশিয়ারি
- দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলি, নিহত ১২
- মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জবাবে ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র
- ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা
- ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে ইরানে ফের ইসরায়েলের হামলা