সংকটের মাঝেই হরমুজে আবারও মালেশিয়ান জাহাজ চলাচল শুরু
শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ১১:০৪ এএম | আপডেট: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ১১:০৪ এএম
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেও ইরানের অনুমতিতে হরমুজ প্রণালী দিয়ে আবার মালয়েশিয়ার জাহাজ চলাচল শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি জানান, ইরানের প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ও প্রধানমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ইরান, মিশর ও তুরস্কসহ আঞ্চলিক নেতাদের সঙ্গে আলোচনা শেষে মালয়েশিয়ার জাহাজ চলাচলের অনুমতি মেলে। একই সঙ্গে আটকে থাকা তেলবাহী জাহাজ ও নাবিকদের মুক্ত করার উদ্যোগও নেওয়া হয়েছে।
একটি ফেসবুক বার্তায় আনোয়ার ইব্রাহিম বলেন, তিনি ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে সরাসরি যোগাযোগে আছেন এবং পশ্চিম এশিয়ার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবগত হয়েছেন। তিনি ইসরায়েলের হামলার সমালোচনা করে বলেন, বেসামরিক জনগণের ওপর হামলা আন্তর্জাতিক আইন ও মানবিক নীতির পরিপন্থী।
তিনি আরও উল্লেখ করেন, ইরান আলোচনায় আগ্রহী হলেও স্থায়ী যুদ্ধবিরতি ও নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া শান্তি প্রতিষ্ঠা কঠিন। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, গাজা ও লেবাননের মতো অঞ্চলে যথাযথ নিশ্চয়তা না থাকলে সহিংসতা আবারও ফিরে আসে।
এদিকে, তেল-গ্যাস সরবরাহে বিঘ্ন ও হরমুজ প্রণালীর অস্থিতিশীলতার কারণে অর্থনীতিতে চাপ পড়ছে বলে জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এই পরিস্থিতিতে সরকার জ্বালানি ভর্তুকি অব্যাহত রাখলেও সরবরাহ সংকট মোকাবিলায় কিছু নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, স্থায়ী শান্তির জন্য একটি সমন্বিত সমাধান জরুরি, যাতে সব পক্ষের নিরাপত্তা নিশ্চিত হয় এবং পশ্চিম এশিয়ায় মানবিক পরিস্থিতির উন্নতি ঘটে।
আরও পড়ুন
- লেবাননে ইসরায়েলের স্থল অভিযান জোরদার, সেনা সংখ্যা বাড়ছে
- ইরানজুড়ে ‘চূড়ান্ত হামলা’ পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র
- বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন পুনর্ব্যক্ত জাতিসংঘ মহাসচিবের
- বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম
- হরমুজ প্রণলিতে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ দেশ : ইরান
- যুদ্ধ থামাতে ইরানের পাঁচ কঠোর শর্ত
- যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ইরানের ছয় শর্ত
- বাড়ল জ্বালানি তেলের দাম